১৯ শিক্ষার্থীকে উৎসাহিত করে সম্মাননা ক্রেস্ট প্রদান
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শেরপুরের ১৯ শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডপস। সোমবার (১৬ মার্চ) সদর উপজেলার গৌরীপুরস্থ ডপস ক্যাডেট মেসে আয়োজিত ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর উদ্যোগে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই শতাধিক ডপস সদস্যকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ ১৯ শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া।আরো পড়ুন , সড়ক দুর্ঘটনায় লালমনিরহাটে একই পরিবারের ৩ জন নিহতঅনুষ্ঠানে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ডপস পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ২ জন মেডিকেল কলেজে, ৬ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ১১ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ডপস এর শিক্ষা ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ডপস যে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।অনুষ্ঠানে ডপস এর সভাপতি সার্জেন্ট (অব) শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা, শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী আকন্দ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।