দৈনিক সংবাদ দিগন্ত

আর্জেন্টিনা-মেসির কেরালা সফর বাতিল ক্রীড়ামন্ত্রীর অভিযোগ

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আবদুরাহিমান আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবং লিওনেল মেসির কেরালা সফরের বাতিলকে বড় ধরনের প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন। ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই প্রীতি ম্যাচ আয়োজকদের পাশাপাশি রাজ্য সরকারকেও হতাশ করেছে।মন্ত্রী জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর আয়োজকরা স্পন্সর থেকে প্রায় ২৫০ কোটি টাকা সংগ্রহ করেছিলেন। সরকারের পক্ষ থেকেও প্রশাসনিক ও অবকাঠামোগত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।আরো পড়ুন , স্পেন-মিশর ম্যাচে মুসলিমবিরোধী স্লোগান, তীব্র নিন্দাতবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আর্জেন্টিনা দল কেরালায় না আসায় লাখো ফুটবলপ্রেমী ও আয়োজকরা হতাশ হয়েছেন। মন্ত্রী বলেন, এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; আর্জেন্টিনা দলের বিরুদ্ধে অন্যান্য দেশে একই ধরনের অভিযোগও আছে।এই পরিস্থিতিতে কেরালার ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা চলছে, এবং আয়োজকরা ক্ষতিপূরণের জন্য আইনি ও প্রশাসনিক পথে আগানো নিয়ে ভাবছেন।

আর্জেন্টিনা-মেসির কেরালা সফর বাতিল ক্রীড়ামন্ত্রীর অভিযোগ