বজ্রপাতে বন্ধ ম্যাচ, এগিয়ে বাংলাদেশ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের খুব কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। তবে বজ্রপাত ও বৃষ্টির কারণে ম্যাচে হঠাৎ বিরতি পড়েছে।খেলা বন্ধ হওয়ার সময় ৪২ দশমিক ২ ওভারে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯১ রান। জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন আরও ৯৪ রান, হাতে মাত্র একটি উইকেট এবং বাকি ৪৬ বল। ক্রিজে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন ৫২ ও অ্যাডাম জাম্পা ৬ রানে।বজ্রপাত শুরু হওয়ায় প্রটোকল অনুযায়ী দুই আম্পায়ার খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন। এরপর মিরপুরে বৃষ্টি শুরু হয়। খেলা আর মাঠে না গড়ালে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৮৬ রানে জয় পাবে বাংলাদেশ।এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ আরো পড়ুন , নাহিদের বাউন্সারে কাঁপল অস্ট্রেলিয়া, দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ নিয়ন্ত্রণে বাংলাদেশরানের লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ। চার বছর পর ওয়ানডে দলে ফিরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ৮৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ এবং তানজিদ হাসান তামিম ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই ম্যাথিউ শর্টকে বোল্ড করেন তাসকিন আহমেদ। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে অজিরা।আগুনে বোলিং করেন তরুণ পেসার নাহিদ রানা। একাই ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া মোসাদ্দেক হোসেন ও মোস্তাফিজুর রহমান নেন দুটি করে উইকেট। ফলে বড় জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা।