কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একটি হোটেলের দেয়াল ধসে আব্দুস সামাদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমানের মালিকানাধীন একটি খাবার হোটেলের দেয়াল হঠাৎ ধসে পড়ে। আরো পড়ুন , প্রায় দুই লাখ লিটার ডিজেল ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ বন্ধএ সময় ক্যাশ টেবিলে বসা অবস্থায় হোটেল মালিকের শ্বশুর আব্দুস সামাদ (৬৫) দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে দেবিদ্বারের শাকতলা গ্রামে পাঠিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।