গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে টানা অচলাবস্থা এখনো কাটেনি। নিয়োগের পাঁচ দিন পেরিয়ে গেলেও আন্দোলনের মুখে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ আন্দোলনে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।রোববার আন্দোলনরত শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৩ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মামলা দায়ের করে।গাজীপুর সদর মেট্রো থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, আরও পড়ুন , ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট ঘিরে সহিংসতা, উখিয়ায় নারী নিহতসংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব বলেছেন, প্রশাসনিক কার্যক্রম চালু থাকলেও আন্দোলনের কারণে নতুন উপাচার্য এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, তিনি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।সব মিলিয়ে বড় ধরনের সংঘর্ষ না থাকলেও ডুয়েট ক্যাম্পাসে এখনো বিরাজ করছে প্রশাসনিক অনিশ্চয়তা ও উত্তেজনা।আরও পড়ুন , ঈদ সামনে রেখে সেতাবগঞ্জ পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা