কুমিল্লা-৯ আসনে ধানের শীষে ভোট চেয়ে কৌতুকাভিনেতা মাঠে হারুন কিসিঞ্জার
কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোটের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন দেশের জনপ্রিয় কৌতুকাভিনেতা হারুন কিসিঞ্জার। গত কয়েকদিন ধরেই জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিভিন্ন এলাকায় যান আলোচিত এই অভিনেতা। হারুন কিসিঞ্জার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা -৯ আসনের ভোটার।কয়েকদিন ধরে বিপুলাসার ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ভোটারদের ঘরে ঘরে যান তিনি। এসময় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করতে দেখা গেছে তাকে। আরও পড়ুন, ‘রাক্ষস’-এর ফার্স্ট লুকে রক্তাক্ত সিয়াম আহমেদএসময় হারুন কিসিঞ্জার ভোটারদের বলেন, সামনে আসছে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। আমাদের মার্কা একটাই ধানের শীষ। ধানের শীষকে বিজয়ী করলে দেশ এগিয়ে যাবে। তাই সবার প্রতি উদাত্ত আহ্বান ধানের শীষে ভোট দিন। আমরা সবাই মিলেমিশে একটি সোনার বাংলাদেশ গড়ব। এসময় বিপুলাসার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা হারুন কিসিঞ্জারের সঙ্গে ছিলেন।