সিলেট সীমান্তে ৭ জনকে ঢোকানোর চেষ্টা, রুখে দিল বিজিবি
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কথিত পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিজিবির কড়া অবস্থানের মুখে বিএসএফ পিছু হটে বলে জানিয়েছে বাহিনীটি।বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ—এমন অভিযোগ করেছে বিজিবি।বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ঘটনাটি টের পেয়ে বিজিবি আরো পড়ুন , লামায় আশিকা এনজিও কর্তৃক পাহাড়ধস ও বন্যাকবলিত ৫০ পরিবারকে আর্থিক সহায়তাসদস্যরা তাৎক্ষণিকভাবে কড়া প্রতিবাদ জানায় এবং সীমান্তে দৃঢ় অবস্থান নেয়।বিজিবির বাধার মুখে বিএসএফ শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় এবং যাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।ঘটনার পর বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।