অবৈধ অভিবাসনে কঠোর ইতালি, সীমান্ত থেকেই ফেরত পাঠানোর ঘোষণা
লিবিয়া কিংবা অন্য কোনো দেশ হয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করলে আর দেশটিতে প্রবেশের সুযোগ মিলবে না— বাংলাদেশিদের এমন কড়া সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস।সোমবার এক বার্তায় দূতাবাস জানায়, ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন কার্যকর হওয়ার পর ইতালি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। গত ১২ জুন থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে সীমান্ত থেকেই আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের।দূতাবাস আরও বলেছে, দালাল, মানবপাচারকারী ও অপরাধী চক্রের মিথ্যা আরো পড়ুন , দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরুপ্রতিশ্রুতিতে প্রভাবিত হয়ে কেউ যেন অবৈধ পথে ইতালিতে যাওয়ার চেষ্টা না করেন। কারণ, অর্থের বিনিময়ে এমন যাত্রা শুধু ঝুঁকিপূর্ণই নয়, এটি মানবপাচারকারী চক্রকেও উৎসাহিত করে।তবে ইতালিতে বৈধভাবে কাজ ও বসবাসের সুযোগ রয়েছে বলেও জানিয়েছে দূতাবাস। ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশিদের জন্য হাজার হাজার কর্মভিত্তিক ভিসা, পারিবারিক পুনর্মিলন ভিসা এবং শিক্ষার্থী ভিসা ইস্যু করা হয়েছে।ইতালিতে যেতে আগ্রহীদের নিয়ম মেনে আবেদন এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে দূতাবাস। এতে যেমন নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি আইনগত সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।অর্থাৎ, অবৈধ পথে ইউরোপ যাওয়ার ঝুঁকি না নিয়ে বৈধ পথেই ইতালিতে যাওয়ার পরামর্শ দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।