কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে - শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গড়ে উঠেছে। এগুলোকে আইনের আওতায় আনা হবে। বেআইনিভাবে কোনো কোচিং সেন্টার চলবে না। তাঁরা শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করতে হবে এবং শিক্ষকদের ব্যবস্থা নিতে হবে। ধীরে ধীরে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে। শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের শিক্ষা ব্যবস্থা নকলমুক্ত হয়। প্রধানমন্ত্রী তাঁকে দায়িত্ব দিয়েছেন নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার জন্য। তিনি বলেন, দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবে।আরও পড়ুন, এপ্রিলেও চাকরিজীবীদের জন্য টানা পাঁচদিনের ছুটিতিনি বলেন, আগামীতে নকলমুক্ত স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে সব শিক্ষককে এখনই প্রস্তুত হতে হবে। লেখাপড়ায় দুর্বল শিক্ষার্থীদের দিকে ভালোভাবে নজর দিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁকে শিক্ষায় দায়িত্ব দিয়েছেন। তাঁর স্বপ্ন হলো তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়া। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় অন্য ১০টা মন্ত্রণালয়ের মতো না। এখানে যারা কাজ করছেন তারা সবাই সদকায়ে জারিয়া পাবেন। ১৯৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা। ২০০১ সাল থেকে ২০০৬ সাল তিনি নকলের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তিনি বলেন, এবার তারা এসেছেন, আর কোনো নকল চান না। তিনি বলেন, নকলের বিষয়ে জিরো টলারেন্স।আরও পড়ুন, পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন ঘোষণাএ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম সভাপতিত্ব করেন। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।