দৈনিক সংবাদ দিগন্ত

কেন্দ্রীয় পদ ছাড়লেন এনসিপির আরজু আহমাদ

জাতীয় নাগরিক পার্টি—এনসিপিতে দেখা দিয়েছে নতুন এক পরিবর্তন।ব্যক্তিগত কারণ দেখিয়ে দলটির কেন্দ্রীয় সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন আরজু আহমাদ। (৩ এপ্রিল) তিনি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন।পরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।দলীয় সূত্রে জানা গেছে, আরজু আহমাদ ছিলেন এনসিপির প্রতিষ্ঠাকালীন সদস্য।আরো পড়ুন , দীর্ঘ বিরতির পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজতিনি কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেল এবং ধর্ম ও সম্প্রীতি সেলের দায়িত্বেও যুক্ত ছিলেন।পদত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।দলের প্রতি কোনো ক্ষোভ নয়, বরং সময় দিতে না পারার কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন।তিনি বলেন, ‘দল তার মতো করে এগিয়ে যাক—এটাই আমার প্রত্যাশা। আমি সবসময় দলের জন্য শুভকামনা রাখব।’এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিষ্ঠাকালীন সদস্যের এমন পদত্যাগ এনসিপির অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে।

কেন্দ্রীয় পদ ছাড়লেন এনসিপির আরজু আহমাদ