ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন
ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে।গতকাল সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এর আগে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।আরও পড়ুন, নিরাপত্তার জন্য আশ্রয় নেওয়া নারীর ওপর জোরপূর্বক ধর্ষণআগামীকাল পর্যন্ত এ মেলা চলবে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কামরুজ্জামান, ইউএনও হোসনে আরা।