দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশে বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রান্তিক ও অসচ্ছল কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করেছেন গাজীপুর মহানগর কৃষক দল। ১৭ নভেম্বর গাজীপুর মহানগর পূবাইল থানা ৩৯ নং ওয়ার্ড আক্কাস মার্কেট সংলগ্ন মাঠে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বোরো মৌসুমে ধানের বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে, গাজীপুর মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম নিপু,র সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউট এর মহাপরিচালক ড. রফিকুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন  গাজীপুর মহানগর কৃষক দলের সহ সভাপতি ও ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান মৃধা, সহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দদের উপস্থিতিতে প্রায় ২ শতাধিক কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে।  এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রি এর পিএসও ড. হাবিবুর রহমান মুকুল, ব্রি ঊর্ধ্বতন কর্মকর্তা ড. আনোয়ার হোসেন, পুবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ। এ সময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন পর্যায়ক্রমে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বোরো মৌসুমে কৃষিদের মাঝে ধানের বীজ বিতরণ কর্মসূচি নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডে চলমান থাকবে। 

গাজীপুরে কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশে বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।