দৈনিক সংবাদ দিগন্ত

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

ঢালিউড অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবার প্রশংসা কুড়াচ্ছেন ছোট পর্দায় অভিনয় করে। ‘ঝরা বকুল’ নামের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘ঝরা বকুল’ নাটকে সুনেরাহ অভিনয় করেছেন ‘মনিরা’ চরিত্রে। নাটকে তিনি একটি দরিদ্র পরিবারের বড় মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও বিয়েকে পিছিয়ে দেন।নাটকটিতে মনিরার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। পারিবারিক দায়িত্ব, ভালোবাসা এবং আত্মত্যাগের গল্পকে কেন্দ্র করে এগিয়ে যায় নাটকের কাহিনি।আরও  পড়ুন, শর্ত ছাড়া ভোরে উঠেন না প্রিয়াংকারঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই সুনেরাহর অভিনয়, সংলাপ উপস্থাপন এবং চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতার প্রশংসা করছেন।যদিও নাটকে অভিনয় করা নিয়ে বিভিন্ন সময় সমালোচনার মুখোমুখি হতে হয়েছে সুনেরাহকে। এ প্রসঙ্গে তিনি বলেন, দর্শকদের একটি অংশ তাকে বড় পর্দাতেই দেখতে চান। তবে তিনি মনে করেন, নাটকও একজন শিল্পীর শেখার এবং নিজেকে প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ। আপাতত ব্যক্তিগত জীবনের চেয়ে কাজের মাধ্যমেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে চান তিনি।

প্রশংসায় ভাসছেন সুনেরাহ