ডাকসু বিষয়ক বিতর্কিত মন্তব্যে জড়িত জামায়াত নেতাকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি করা বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেই সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানকে সদস্য (রুকন) পদসহ সব পদ থেকে স্থগিত ও অব্যাহতি দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলার আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুনের স্বাক্ষরে এ অব্যাহতির আদেশ দেওয়া হয়।অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, গত ২৫ জানুয়ারি পাথরঘাটায় অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী এক জনসভায় দেশের শীর্ষ বিদ্যাপীঠ ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহসান বেফাঁস মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হন। তার এহেন বেফাঁস মন্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এ ধরনের মন্তব্য সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থি।আরো পড়ুন , ময়মনসিংহে রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন তারেক রহমানতাই সংগঠনের নীতি ও আদর্শবিরোধী এহেন কর্মকাণ্ডের জন্য জেলা কর্মপরিষদের সিদ্ধান্তক্রমে শামীম আহসানকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা কমিটির সদস্য (রুকন) পদ স্থগিত করা হয়েছে এবং জেলা সহকারী সেক্রেটারি দায়িত্বসহ সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, জামায়াতের একটি জনসভায় দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বেফাঁস ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা জাতির কাছে যেমন কাম্য নয়, আমাদের কাছেও কাম্য নয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই বরগুনা জেলা সহকারী সেক্রেটারিকে সদস্য (রুকন) পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।