দৈনিক সংবাদ দিগন্ত

কুইক রেসপন্স টিমের মাধ্যমে নারী ও শিশু সুরক্ষা কার্যক্রম চালু

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম (QRT) কার্যক্রম চালু হয়েছে। হটলাইন-১০৯ এ কল করলেই টিমের সদস্যরা দ্রুত ব্যবস্থা নিবে। এ ঘোষণা দেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কিউআরটি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।আরো পড়ুন , নতুন সদস্যদের নিয়ে গঠিত হলো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডউপদেষ্টা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিমের পাশে দাঁড়াতে এই টিম কাজ করবে। দেশের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় এ কার্যক্রম পৌঁছানোর জন্য তার মন্ত্রণালয় কাজ করছে। নারী-শিশুর জন্য নিরাপদএসময় বাংলাদেশ গড়তে তরুণদের পাহাড়াদারের ভূমিকা নেয়ার আহ্বান জানান উপদেষ্টা। একই অনুষ্ঠানে গণভোটে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার কথা জানান তিনি।

কুইক রেসপন্স টিমের মাধ্যমে নারী ও শিশু সুরক্ষা কার্যক্রম চালু