মহেশপুরে ৪০৬ পিচ ভারতীয় ডিএনএ টেষ্টের কীট উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির নতুনপাড়া ক্যাম্পের সদস্যরা সোমবার সকালে সীমান্ত এলাকা থেকে ৪০৬ পিচ ভারতীয় ডিএনএ টেষ্টের কীট উদ্ধার করেছে। তবে এ সময় মালের মালিককে আটক করতে পারেনি বিজিবি ক্যাম্পের সদস্যরা। আরও পড়ুন, পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণমহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত বর্তী নতুনপাড়া গ্রামের রাসেলের পুকুরের পাশ থেকে ভারত থেকে ডিএনএ টেষ্টের ৪০৬ পিচ কীট উদ্ধার করা হয়।আরও পড়ুন, খাল খনন কর্মসূচি লোক দেখানো নয় - কিশোরগঞ্জে প্রতিমন্ত্রী শরিফুল আলমযার আনুমানিক মুল্য ৯৫ লাখ ৪০ হাজার টাকা বলেও জানান, মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েরছ।