দৈনিক সংবাদ দিগন্ত

কসবায় স্ত্রীকে মারধরের পর কীটনাশক পান, স্বামীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পারিবারিক কলহের জেরে তরল কীটনাশক পান করে মামুন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত মামুন কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়পুর গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে মামুনের বাকবিতণ্ডা হয়।আরও  পড়ুন , গঙ্গাচড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করেন। এ সময় পাশের বাড়িতে আরেকটি পারিবারিক বিরোধের ঘটনা ঘটলে পরিবারের সদস্যরা সেখানে চলে যান।পরে সবার অগোচরে মামুন ধানখেতের পোকা দমনে ব্যবহৃত ‘সাইক্লোবন্ড ৫৫ ইসি’ নামের তরল কীটনাশক পান করেন। বিষয়টি জানতে পেরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

কসবায় স্ত্রীকে মারধরের পর কীটনাশক পান, স্বামীর মৃত্যু