হাতিয়ায় ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার
নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।শনিবার (১৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন।আরও পড়ুন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে ফের অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারজানা যায়, ভুক্তভোগী শিশুটির মা ও ভাই দীর্ঘদিন ধরে পুলিশ তদন্ত কেন্দ্রের মেসে রান্নার কাজ করতেন। সেই সূত্রে শিশুটির যাতায়াত ছিল ওই এলাকায়। অভিযোগ অনুযায়ী, ওই সুযোগে তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিশুটিকে বিভিন্ন সময় বাসায় ডেকে নেন এবং পরে ভয় ও প্রলোভন দেখিয়ে একাধিকবার নির্যাতন করেন।পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়েছিল। নিরাপত্তার কারণে এতদিন ঘটনাটি গোপন রাখা হয়।তবে অভিযোগ ওঠার পরপরই প্রশাসন প্রাথমিক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে।