শোলাকিয়ায় ঈদ জামাতে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন চালু
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে প্রতিবারের মতো এবারও ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। শনিবার (২১ মার্চ) ময়মনসিংহ ও ভৈরব থেকে যাত্রা করে মুসল্লিদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে দ্রুত পৌঁছানোর সুযোগ দেবে এই ট্রেনগুলো।আরও পড়ুন, সৌদির সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় ১২০ পরিবারের ঈদ উদযাপনজানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর পৌনে ৬টায় রওনা হয়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। জামাত শেষে দুপুর ১২টায় ট্রেনটি ছেড়ে বিকাল ৩টায় ময়মনসিংহে ফিরবে। পথে শম্ভুগঞ্জ, বিসকা, গৌরিপুর, বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, সোহাগী, আঠারবাড়ী, নান্দাইল রোড, মুসুল্লি ও নীলগঞ্জ স্টেশনে দুই মিনিট করে থামবে। এছাড়া, ভৈরব থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর ৬টায় যাত্রা শুরু করে সকাল ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। ঈদের জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে দুপুর ২টায় ভৈরবে ফিরে যাবে।আরও পড়ুন, বিকল লরি সরিয়ে যানজট নিরসন, ওসি মহিবুল্লাহর তৎপরতায় স্বাভাবিক চলাচলএ পথে কালিকা প্রসাদ, ছয়সূতি, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, হালিম মকসুদপুর, মানিকখালি ও গচিহাটা স্টেশনে যাত্রাবিরতি থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান। প্রতি বছর মুসল্লিদের শোলাকিয়া ঈদগাহে যাতায়াতের সুবিধার্থে এ উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে।