দৈনিক সংবাদ দিগন্ত

সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি শরীরের জন্য উপকারী

স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এখন একটি জনপ্রিয় অভ্যাস হলো সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি পান করা। সহজ এই অভ্যাসটি শরীরের জন্য বহুমুখী উপকার বয়ে আনতে পারে।কিশমিশে রয়েছে ভিটামিন, প্রাকৃতিক চিনি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট—যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সহায়তা করে।হজমশক্তি উন্নত করে : কিশমিশে থাকা ফাইবার অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য কমে এবং হজম প্রক্রিয়া সহজ হয়।শক্তি বাড়ায় : প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে। তাই সকালে এটি পান করলে ক্লান্তি কম লাগে।রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক : কিশমিশে থাকা আয়রন ও ভিটামিন বি-কমপ্লেক্স রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে, যা বিশেষ করে নারীদের জন্য উপকারী।ত্বক ও চুল ভালো রাখে : অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখে : পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে ভূমিকা রাখে।কীভাবে খাবেন? রাতে ৮-১০টি কিশমিশ এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি পান করুন। চাইলে ভেজানো কিশমিশও খেতে পারেন। সতর্কতা তবে যাদের ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণের বিষয় রয়েছে, তাদের ক্ষেত্রে নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি শরীরের জন্য উপকারী