রবিবার ২৫ মে বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।আরও পড়ুন, ব্যবসায়িক দ্বন্দ্বে বিএনপি নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলননিহতরা হলেন কাজীপাড়া গ্রামের বাবুল তালুকদার এর মোছা. জেমি আক্তার (৩৮), এবং তার মেয়ে মোছা. তাইফা আয়েশা তনু (২০)। আহত অটোরিকশা চালক মো. শাওন (১৮), পিতা আব্দুল কুদ্দুস, একই এলাকার বাসিন্দা।আরও পড়ুন, আলীকদমে কবরস্থানের পাহাড় কেটে দুইটি কবর সহ মাটি বিক্রির অভিযোগপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেনি আক্তার ও তার মেয়ে দুপচাঁচিয়া থেকে চিকিৎসা শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে কাজীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এভার গ্রীন পরিবহনের ঢাকা মেট্রো-ব ১২-৪৭১২ নম্বরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক শাওনকে স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আরও পড়ুন, কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও শিশু সন্তান নিহতখবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ জব্দ করেছে। কাহালু থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।