দৈনিক সংবাদ দিগন্ত

কাস্টিং কাউচ বিতর্কে নতুন করে আলোচনায় ডেইজি শাহ

বলিউডের আলোচিত অভিনেত্রী ডেইজি শাহ বিনোদন জগতের অন্ধকার দিক ‘কাস্টিং কাউচ’ নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে অডিশনের সময় এক নির্মাতার কাছ থেকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন।আরও পড়ুন, রাজনীতিটা বুঝতে শিখলাম : প্রিয়াঙ্কাডেইজি শাহ জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ে, যখন একজন দক্ষিণ ভারতীয় নির্মাতা অডিশনের জন্য সেখানে আসেন। তার সঙ্গে ৬–৭ জন তরুণী অংশ নেন অডিশনে। আলাদাভাবে ডেকে কথা বলার সময় ওই নির্মাতা তার হাত ধরে ফেলেন এবং অপ্রত্যাশিতভাবে স্পর্শ করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে আসেন ডেইজি শাহ। তিনি বলেন, এমন আচরণ তাকে স্তম্ভিত করে দেয় এবং পরে তিনি আর ওই ব্যক্তির সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি।আরও পড়ুন, অপু বিশ্বাস না বলায় বুবলীর হাতে যায় গুরুত্বপূর্ণ চরিত্রঅভিনেত্রী আরও জানান, ব্যক্তিগত স্পর্শ বা অস্বস্তিকর শারীরিক ঘনিষ্ঠতা তিনি কখনোই স্বাচ্ছন্দ্যে নেন না। এ অভিজ্ঞতার পর থেকে তিনি একা কোনো মিটিং বা অডিশনে অংশ নেন না বলেও জানান। একই সাক্ষাৎকারে সালমান খানের মাধ্যমে ক্যারিয়ার গড়ার গুঞ্জন নিয়েও কথা বলেন তিনি। তার মতে, ইন্ডাস্ট্রিতে সহায়তা পাওয়া স্বাভাবিক বিষয় এবং সেটিকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই।

কাস্টিং কাউচ বিতর্কে নতুন করে আলোচনায় ডেইজি শাহ