দৈনিক সংবাদ দিগন্ত

বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছেন কাল্কি

বলিউডের আলোচিত সাবেক দম্পতি অনুরাগ কাশ্যপ ও কাল্কি কোয়েচলিন—বিচ্ছেদের এক দশক পর আবারও আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিচ্ছেদের পরের মানসিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন কাল্কি। তিনি জানান, ডিভোর্সের পর প্রথম কয়েক বছর তার জন্য মোটেও সহজ ছিল না। একসময় দুজনেই বুঝতে পারেন, নিজেদের ভালো থাকার জন্য দূরে থাকাই প্রয়োজন। কারণ, বিচ্ছেদের পর একে অপরকে অন্য কারও সঙ্গে দেখাটা ছিল অত্যন্ত কষ্টদায়ক।আরও পড়ুন, দেশে ফিরে নতুন জীবন সাজাতে চান মাহিয়া মাহিকাল্কি বলেন, সম্পর্ক ভাঙার পর শোক কাটিয়ে ওঠা সহজ নয়। শুধু থেরাপি নিলেই সব সমস্যা মিটে যায় না। বরং গভীর শোকের সময় নিজেকে সামলে ওঠাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে থেরাপির গুরুত্ব অস্বীকার করেননি এই অভিনেত্রী। তিনি মনে করেন, পেশাদার সাহায্য নেওয়া জরুরি, কিন্তু নিজের অনুভূতির মুখোমুখি হওয়াটাও সমান গুরুত্বপূর্ণ।আরও পড়ুন, ‘সেলিব্রিটি’ তকমা মানেন না স্বস্তিকাসম্পর্ক ভাঙার আগে কিছুটা সময় আলাদা থাকার পরামর্শও দিয়েছেন কাল্কি। তার মতে, যদি কোনো সম্পর্ক এক বছরের হয়, তাহলে বিচ্ছেদের আগে অন্তত ছয় মাস আলাদা থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত। এতে মানসিক চাপ কিছুটা হলেও কমতে পারে। উল্লেখ্য, দেব ডি সিনেমার সময় থেকেই অনুরাগ ও কাল্কির সম্পর্কের সূচনা। ২০১১ সালে তারা বিয়ে করেন এবং ২০১৫ সালে বিচ্ছেদ ঘটে।

বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছেন কাল্কি