কসবা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।সোমবার পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট উপস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম। ঘোষিত বাজেট অনুযায়ী, নতুন অর্থবছরে পৌরসভার রাজস্ব বাজেট ধরা হয়েছে ৮ কোটি ৪৮ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২৯ কোটি ৭৫ লাখ টাকা। ফলে রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ কোটি ২৩ লাখ টাকা। এছাড়া বাজেটে ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট উপস্থাপন অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী এ বি এম বাবুল হোসেন, উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফ উদ্দিন হেলাল, আরও পড়ুন, কসবা প্রাণিসম্পদ দপ্তরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপ্রধান সহকারী আনিসুর রহমান, ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুল করিম এবং কর আদায়কারী মোঃ মাহবুবুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বশির চৌধুরী, সহ-সভাপতি বেলায়েত হোসেন হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উপজেলা নায়েবে আমির শিবলী নোমানী, উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া। এন্টার টিভি প্রতিনিধি শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা পৌরবাসীর নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ঘোষিত বাজেটের যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।