গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর চৌধুরী বাড়ি এলাকার শোভন চৌধুরী মার্কেটে অবস্থিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রবেশের সময় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।এম কাজল খান অভিযোগ করেন, শোভন চৌধুরী মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ হাফিজ উদ্দিন চৌধুরীর নির্দেশে একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তিনি আরও দাবি করেন, আরও পড়ুন , সড়ক পার হতে গিয়ে কাভার্ডভ্যানের নিচে একই পরিবারের তিনজন নিহতহামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে নয়ন নামে একজনসহ কয়েকজন ছিলেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার ওপর এই হামলা চালানো হয়েছে।হামলার পর এম কাজল খান বাসন মেট্রো থানায় গেলে, অভিযোগ অনুযায়ী, থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়