দৈনিক সংবাদ দিগন্ত

‘দেড় মাসেও বিচার নেই’, রামিসার বাড়িতে নিশাতের বাবার কান্না

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাসায় এসেছেন ব্রাহ্মণবাড়িয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু নিশাতের বাবা আবু সাদেক মিয়া। নিজের সন্তানের মৃত্যুর দেড় মাসের বেদনা বুকে নিয়েই তিনি রামিসার বাবা-মাকে সান্ত্বনা দিতে আসেন।আরও পড়ুন, ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা জরিমানা, করিমগঞ্জে দোকানঘর থেকে উদ্ধার ৯ বস্তা সরকারি চালশুক্রবার (২২ মে) বিকেলে রামিসার বাসার সামনে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “দেড় মাস হলো বাচ্চাটা মারা গেছে, আমার ঘুম আসে না। ফেসবুকে রামিসার ঘটনা দেখে মনে হলো, ওর বাবা-মায়ের সঙ্গে দেখা করে আসি।” আবু সাদেক মিয়া অভিযোগ করেন, তার ছয় বছর বয়সী মেয়ে নিশাতকে শ্বাসরোধ করে, নির্যাতন চালিয়ে এবং হাত-পা ভেঙে হত্যা করা হয়েছে। তবে মামলা দায়েরের পরও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, প্রায় দেড় মাস পার হলেও মামলার চার্জশিট এখনো দাখিল হয়নি।আরও পড়ুন, ঈদ সামনে, জমে উঠছে রাজধানীর বড় পশুর হাটকান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, “এসব হত্যার বিচার চাই, ফাঁসি চাই। সরকারের কাছে দ্রুত বিচার চাই।” উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মোহনপুর গ্রামে দোকান থেকে চিপস কিনতে বের হয়ে নিখোঁজ হয় শিশু নিশাত। পরে দুই দিন পর, ১৭ এপ্রিল বাড়ির পাশের একটি খোলা স্থান থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।আরও পড়ুন, রামিসা ধর্ষণ-হত্যা মামলায় উত্তাল মিরপুর, দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধপুলিশ জানায়, স্থানীয় প্রতিবেশী ইসহাক মিয়া অনৈতিক কাজে বাধা দেওয়ায় নিশাতকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিশাতের মা আকলিমা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। রামিসা ও নিশাত— দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নতুন করে শিশু নিরাপত্তা, দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিকে সামনে নিয়ে এসেছে।

‘দেড় মাসেও বিচার নেই’, রামিসার বাড়িতে নিশাতের বাবার কান্না