দৈনিক সংবাদ দিগন্ত

উপসাগরীয় অঞ্চলে রাতভর ড্রোন-মিসাইল হামলা, সৌদি আরবে প্রতিহত ১৯টি আক্রমণ

সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে রাতভর হামলার খবর পাওয়া গেছে। বুধবার রাত থেকে এখন পর্যন্ত সৌদি আরবে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদ এবং দেশের "পূর্বাঞ্চলীয় এলাকা" জুড়ে ১৭টি ড্রোন এবং দুটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করা হয়েছে।আরও পড়ুন, বিমান হামলায় ছয়জন নিহত পূর্ব লেবাননে আতঙ্ককাতারের 'রাস লাফান' জ্বালানি কমপ্লেক্সে বৃহস্পতিবার ভোরেও হামলা চালানো হয়েছে। এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক মিসাইলগুলো প্রতিহত করছে এবং আকাশে থাকা যুদ্ধবিমানগুলো ড্রোন ধ্বংসের কাজ চালিয়ে যাচ্ছে।আরও পড়ুন, ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষা পদক্ষেপের হুমকি দিল সৌদি আরবরাতভর তিনটি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বাহরাইন। আর "মিসাইল এবং ড্রোন হামলা" প্রতিহত করার তথ্য জানিয়ে বিবৃতি জারি করেছে কুয়েতের সামরিক বাহিনী। বুধবার ইরানের 'সাউথ পার্স' গ্যাস ফিল্ডে হামলার পর উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট "তেল ও গ্যাস শোধনাগারগুলোতে" আঘাত হানার হুমকি দিয়েছিল ইরানের সেনাবাহিনী।

উপসাগরীয় অঞ্চলে রাতভর ড্রোন-মিসাইল হামলা, সৌদি আরবে প্রতিহত ১৯টি আক্রমণ