দৈনিক সংবাদ দিগন্ত

৯৬ হাজার টাকায় বিক্রি হলো দুই কাতল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল আকৃতির দুটি কাতল মাছ। একটির ওজন প্রায় ২৮ দশমিক ৫ কেজি এবং অপরটির ওজন ১৮ কেজি।স্থানীয় সূত্রে জানা যায়, জেলে এরশাদ হালদার ও জীবন হালদার রাতের দিকে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন। ভোরে জাল তুলতেই তারা দেখতে পান দুটি বিশাল কাতল মাছ ধরা পড়েছে।পরে শুক্রবার সকালে মাছ দুটি দৌলতদিয়ার রেজাউল মণ্ডল ও আনু খাঁর মৎস্য আড়তে আনা হয়। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।আরো পড়ুন , বকেয়া মজুরি দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, কার্যালয়ে তালানিলামে অংশ নিয়ে মাছ দুটি কিনে নেন ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাছের ছবি ও ভিডিও পোস্ট করলে সিঙ্গাপুর প্রবাসী কুষ্টিয়ার এক ব্যক্তি এগুলো কিনতে আগ্রহ প্রকাশ করেন।পরবর্তীতে কেজিপ্রতি বাড়তি লাভ ধরে মোট ৯৬ হাজার টাকায় মাছ দুটি তার কাছে বিক্রি করা হয় এবং কুষ্টিয়ায় প্রবাসীর বাড়ির ঠিকানায় পাঠানো হয় বলে জানান ব্যবসায়ী।স্থানীয়রা বলছেন, পদ্মা নদীতে এমন বড় আকারের কাতল মাছ ধরা পড়া তুলনামূলকভাবে বিরল ঘটনা, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।মৎস্য ব্যবসায়ীরা মনে করছেন, নদীর প্রাকৃতিক পরিবেশ ও খাদ্যপ্রাচুর্য থাকায় এ ধরনের বড় মাছ মাঝেমধ্যে ধরা পড়ে।

৯৬ হাজার টাকায় বিক্রি হলো দুই কাতল