ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয়গুণে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে এবার অভিনয়ের কারণে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবি নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা। ছুটির আমেজে বর্তমানে তিনি অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে।মালদ্বীপের নীল জলরাশি আর শান্ত পরিবেশে কাটানো কিছু মুহূর্ত মিম ভক্ত–অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি সাদা-হলুদ রঙের ‘কাঠগোলাপ’।আরো পড়ুন , নোরা ফাতেহি দুর্ঘটনার পরও ডেভিড গেটার কনসার্টেশেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রঘেরা একটি কটেজের সামনে দাঁড়িয়ে আছেন এই লাক্স সুন্দরী। কানে গোঁজা কাঠগোলাপ, পরনে কালো ও অফ-হোয়াইট রঙের নজরকাড়া স্লিভলেস লং ড্রেস। তার মোহময়ী দৃষ্টি আর মিষ্টি হাসির মিশেলে ছবিগুলো যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আলতো হাসি, আবার কখনো কাঠগোলাপের স্নিগ্ধতাকে ফোকাস করে নিজেকে ফ্রেমবন্দি করেছেন তিনি। প্রিয় তারকার এমন স্নিগ্ধ রূপে মুগ্ধ নেটিজেনরা। মিমের কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসায়। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘একসাথে যেন ফুটেছে দুটি ফুল।’ আরেকজন লিখেছেন, ‘কাঠগোলাপের চেয়েও আপনাকে বেশি সুন্দর লাগছে দেখতে।’
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।