দৈনিক সংবাদ দিগন্ত

কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে গভীর রাতে দুঃসাহসিক চুরি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ভোর ৫টার মধ্যে সংঘবদ্ধ একটি চক্র এ চুরি সংঘটিত করে। পরিষদ সূত্রে জানা যায়, চোরেরা সিঁড়িঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। পরে সচিবের কক্ষের তালা ভেঙে তারা ভেতরে ঢুকে ব্যাপক তছনছ চালায়। ভোর হওয়ার আগেই তারা মূল্যবান সামগ্রী নিয়ে দ্রুত সটকে পড়ে।আরও পড়ুন, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতন, নদীর পাড়ে মরদেহ উদ্ধারপ্রাথমিক তথ্যে জানা গেছে, চোরেরা একটি ল্যাপটপ, একটি মনিটর, একটি ইপসন প্রিন্টার এবং দুটি ডেস্কটপ কম্পিউটারের হার্ডডিস্ক (ঐউউ) চুরি করে নিয়ে যায়। এছাড়া আলমারি ভেঙে পরিষদের গুরুত্বপূর্ণ নথিপত্রও হাতিয়ে নেয় তারা। সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশেষ করে হার্ডডিস্ক ও গুরুত্বপূর্ণ নথি চুরির কারণে পরিষদের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তথ্য ফাঁসের আশঙ্কা দেখা দিয়েছে।আরও পড়ুন, কর্ণফুলীতে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩২ লাখ মিটার অবৈধ জাল উদ্ধারএ বিষয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, অফিসের তালা ভাঙা ও আলমারি তছনছ অবস্থায় পাওয়া গেছে। কম্পিউটারের হার্ডডিস্ক এবং গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ায় পরিষদ বড় ধরনের প্রশাসনিক ও ডিজিটাল ক্ষতির মুখে পড়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে গভীর রাতে দুঃসাহসিক চুরি