অভিনেত্রী রাধিকা আপ্তে একসময় কাজ হারানোর ভয়ে যেকোনো প্রস্তাবে রাজি হয়ে যেতেন। সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কায় অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও অভিনয় করেছেন, এমনকি কখনো বিনা পারিশ্রমিকেও কাজ করেছেন। তবে সময়ের সঙ্গে বদলেছে তাঁর মানসিকতা। এখন প্রয়োজন হলে কোনো কাজকে সহজেই ‘না’ বলতে পারেন তিনি। ‘বদলাপুর’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’, ‘অন্ধা ধুন’, ‘স্যাক্রেড গেমস’ ও ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সিনেমা ও সিরিজে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন রাধিকা। সম্প্রতি নেটফ্লিক্সের নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’য় অভিনয় করেছেন তিনি। নতুন সিরিজ ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন এই অভিনেত্রী। রাধিকা জানান, অভিনয়ের প্রতি ভালোবাসা এখনো রয়েছে।আরও পড়ুন,মুম্বাইকে গ্যাংস্টারমুক্ত করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিনে সংগঠন তবে আগে কাজ পাওয়ার জন্য যে অস্থিরতা কাজ করত, তা আর নেই। অভিনয়জগতে কাজের নিশ্চয়তা নেই আজ সুযোগ থাকলেও কাল থাকবে কি না, তা কেউ জানেন না। এ অনিশ্চয়তা এবং নিজেকে প্রাসঙ্গিক রাখার চাপ তাঁকে একসময় অনেক কাজ গ্রহণে বাধ্য করেছিল। এখন নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেন।মাতৃত্বও তাঁর ভাবনায় বড় পরিবর্তন এনেছে। সন্তান জন্মের এক সপ্তাহের মধ্যেই কাজে ফেরার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বাস্তব অভিজ্ঞতা তাঁকে নতুন করে ভাবতে শিখিয়েছে। রাধিকার মতে, সন্তানের বেড়ে ওঠার সময় দ্রুত পেরিয়ে যায়। একই সঙ্গে সন্তান ও পেশাগত দায়িত্ব সামলাতে গিয়ে শরীর ও মনের ওপর প্রচণ্ড চাপ পড়ে। তাঁর শরীর আগের অবস্থায় ফিরতে প্রায় দুই বছর সময় লেগেছে। আরও পড়ুন,স্পর্শ বিতর্ক ও সংস্কৃতি নিয়ে সমালোচনা, দুই বিষয়ে কীর্তির ব্যাখ্যাআবার মা হওয়ার সুযোগ পেলে কিছুদিন কাজ থেকে বিরতি নিতেন বলেও জানান তিনি। নিজের হয়ে কথা বলা এবং প্রয়োজনের সময় ‘না’ বলতে পারাকেই শক্তি মনে করেন রাধিকা। অতীতে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে পরে অস্বস্তিতে ভুগেছেন। এখন নিজের পক্ষে দাঁড়ানোর গুরুত্ব উপলব্ধি করেছেন। সাক্ষাৎকারে সহিংসতার বিরোধিতা করে রাধিকা বলেন, বাস্তব জীবনে কোনো ধরনের হিংসাই সমর্থন করেন না। ‘আক্কা’ সিরিজে ক্ষমতা ও উত্তরাধিকার ঘিরে সংঘাত থাকলেও তাঁর মতে, গল্পের প্রয়োজনেই এসব দৃশ্য এসেছে। নিজের চরিত্রটিকে আকর্ষণীয় ও স্টাইলিশ উল্লেখ করে তিনি জানান, এমন চরিত্রে আগে অভিনয় করেননি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।