২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এ বছর কলেজটির পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন শিক্ষার্থী। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, এ বছর কলেজটি থেকে মোট ১ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর নাম নিবন্ধিত ছিল। এর মধ্যে ১ হাজার ৫৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৫৫১ জন। একজন পরীক্ষার্থী অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি এবং একজন পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে। আরও পড়ুন,কসবায় এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়, পাসের হার ২৯.৯৬ শতাংশ কসবা বিভাগভিত্তিক ফলাফলে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৮০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। মানবিক বিভাগে ৩১১ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন। অন্যদিকে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৬০ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৩ জন বলে ফলাফল বিবরণীতে উল্লেখ রয়েছে। সব বিভাগ মিলিয়ে কলেজটির ৫৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। প্রায় শতভাগ পাসের হার এবং বিপুলসংখ্যক জিপিএ-৫ প্রাপ্তির মধ্য দিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।