মতলবে কলেজশিক্ষকের বাসায় দিনে-দুপুরে চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার কলাদি এলাকায় কলেজশিক্ষক সুব্রত দাসের ভাড়া বাসায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের মধ্যে পশু হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।আরও পড়ুন, জামায়াত নেতাকে আসামি করায় বিক্ষোভ ও সমাবেশভুক্তভোগী সুব্রত দাস মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা তালাবদ্ধ রেখে তিনি কলেজে যান। একই সময়ে তার স্ত্রী ঢাকার বাইরে ছিলেন এবং মেয়ে কলেজে পরীক্ষা দিতে যান। এই সুযোগে আগে থেকে ওঁৎ পেতে থাকা চোরচক্র বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।আরও পড়ুন, কাপ্তাই হ্রদে নৌকাডুবি, অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জনকে উদ্ধারচোরেরা ওয়ারড্রব ও স্টিলের আলমারির তালা ভেঙে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। সুব্রত দাসের মেয়ে অর্পিতা দাস বলেন, বাসায় ফিরে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান এবং পরিবার নিঃস্ব হয়ে গেছে। এ ঘটনায় মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক জানান, অভিযোগ পাওয়া গেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।