দৈনিক সংবাদ দিগন্ত

কর্মজীবী নারীদের নিয়ে কলঙ্কজনক মন্তব্য গ্রহণযোগ্য নয় : তারেক রহমান

একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে তা কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।আরো পড়ুন , যাত্রাবাড়ীর ৫০ নং ওয়ার্ডে নবীউল্লাহ নবীর গণসংযোগ কর্মসূচিআজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলব আমি, যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে, তাদেরকে আপনারা কীভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কারও নাম উল্লেখ না করে জনসভায় তারেক রহমান বলেন, আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের নেতা দুদিন আগে পরিষ্কারভাবে বলেছেন, যে সকল মহিলা, যে সকল মা–বোনেরা কর্মসংস্থানের জন্য যান, আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ মা–বোনদের জন্য ব্যবহার করেছেন, যা এ দেশের জন্য কলঙ্কস্বরূপ। বিএনপির চেয়ারম্যান বলেন, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায়,

কর্মজীবী নারীদের নিয়ে কলঙ্কজনক মন্তব্য গ্রহণযোগ্য নয় : তারেক রহমান