দৈনিক সংবাদ দিগন্ত

পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হবিগঞ্জে সংঘর্ষের শঙ্কা, পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

এনসিপি এবং বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সমাবেশ, মিছিল ও জনসভা নিষিদ্ধ থাকবে।বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।প্রশাসন জানিয়েছে, এনসিপি একই সময়ে বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয়। অন্যদিকে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই স্থান ও সময়ে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে।আরও  পড়ুন, পদ্মার স্রোতে হারিয়ে বাবা-ছেলে, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযানপ্রশাসনের আশঙ্কা, বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমকে কেন্দ্র করে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতাবলে পৌর এলাকায় পাঁচ বা ততোধিক লোকের সমাবেশ, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।প্রশাসন জানিয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হবিগঞ্জে সংঘর্ষের শঙ্কা, পৌর এলাকায় ১৪৪ ধারা জারি