দৈনিক সংবাদ দিগন্ত

সখীপুরে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন।

 টাঙ্গাইলের সখীপুরে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মো. আ. আলিম ও তাঁর স্ত্রী শাহানাজের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (৩১ অক্টোবর) কালিয়া ধলী পাড়ার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।আরও পড়ুন,জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন রফিকুল আলম কটিয়াদী তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া বাজারে এ-ই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলীম ও তাঁর স্ত্রী শাহানাজের বিরুদ্ধে মাদক ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন পেশাজীবির নারী পুরুষ ও এলাকাবাসী।

সখীপুরে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন।