দৈনিক সংবাদ দিগন্ত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ সেবায় বিশেষ প্রস্তুতি

বর্তমান বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দ্রুত গ্রাহকসেবা নিশ্চিত করতে বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে বিদ্যুৎ বিভাগ।ঢাকার বিদ্যুৎ ভবনের ১৪ তলায় স্থাপিত এই কন্ট্রোল রুম প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। সরকারি ছুটির দিনেও এ সেবা অব্যাহত থাকবে। আর জরুরি প্রয়োজনে নির্ধারিত সময়ের পরেও মোবাইল ফোনের মাধ্যমে সেবা প্রদান করা হবে।বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়েছে, টানা ১১ দিনের জন্য পালাক্রমে দায়িত্ব পালন করবেন মোট ৩৩ জন কর্মকর্তা-কর্মচারী। প্রতিদিন তিনজন করে কর্মকর্তা কন্ট্রোল রুমে অবস্থান আরো পড়ুন , ধর্মীয় সম্প্রীতি জোরদারে নতুন প্রকল্প আনছে সরকারকরবেন।কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা কোম্পানির ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। প্রয়োজনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন ১৬৯৯৯-এর সঙ্গেও সার্বক্ষণিক সমন্বয় রাখা হবে।অফিস আদেশে আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তা নির্ধারিত দিনে দায়িত্ব পালন করতে না পারলে তিনি নিজ উদ্যোগে অন্য কর্মকর্তার সঙ্গে দায়িত্ব সমন্বয় করবেন, যাতে সেবায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে।বন্যাকবলিত এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং গ্রাহকদের দ্রুত সেবা দিতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ সেবায় বিশেষ প্রস্তুতি