২০২৫-২০২৬ করবর্ষের ব্যক্তি শ্রেণির করদাতারা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন আজ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। ইতোমধ্যেই অনেক করদাতা তাদের রিটার্ন দাখিল করেছেন। এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন এবং ৪২ লাখ ৫০ হাজারের বেশি করদাতা তাদের রিটার্ন অনলাইনে জমা দিয়েছেন।আরও পড়ুন, স্বর্ণের দামে আবারও উল্লম্ফন ভরিতে বেড়েছে ৩ হাজারের বেশিএনবিআর জানিয়েছে, করদাতাদের সুবিধার জন্য এবার রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে যারা সময়মতো রিটার্ন দাখিল করতে পারবেন না, তারা লিখিত বা অনলাইনে আবেদন করে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বৃদ্ধি পেতে পারবেন। এনবিআর তাদের ই-রিটার্ন সিস্টেমে 'টাইম এক্সটেনশন' নামে একটি সুবিধা চালু করেছে। করদাতারা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে সহজেই এ আবেদন করতে পারবেন।আরও পড়ুন, ২০২৫-২০২৬ করবর্ষে ব্যক্তিগত রিটার্ন দাখিলের জন্য এনবিআর-এর অনলাইন সময়সীমা বৃদ্ধিএনবিআর আরও জানিয়েছে, যারা এখনো ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেননি, তারা নিবন্ধন করে একই সঙ্গে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন। এনবিআর করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টার মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। অন্যথায় জরিমানা বা অতিরিক্ত কর এড়াতে যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে একই সময়ের মধ্যে সময় বৃদ্ধির আবেদন জমা দিতে হবে।