কুচকুচে কালো রং, গলায় সোনালী চেইন আর বিশাল দেহ— দেখলেই চোখ আটকে যায়। ময়মনসিংহের কোরবানির হাটে এবার আলোচনার কেন্দ্রে রয়েছে ষাঁড় কমিশনার।আরও পড়ুন, কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত: হাতের ৫টি রগ কেটে যায়, ঢাকা রেফারষাঁড়টির মালিক মো. জুয়েল জানান, অলস স্বভাবের হওয়ায় তার নাম রাখা হয়েছে ‘কমিশনার’। খাওয়া ছাড়া বেশিরভাগ সময়ই শুয়ে-বসে থাকে এটি।আরও পড়ুন, চাটখিলে হাট মাতাচ্ছে ‘নোয়াখালীর বস’, দাম হাঁকা ১০ লাখ টাকাতিন বছর ধরে ঘাস ও গমের ভুসি খাইয়ে বড় করা হয়েছে ষাঁড়টিকে। কোনো ধরনের ক্ষতিকর ফিড বা মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার করা হয়নি বলেও দাবি খামারির।আরও পড়ুন, খালেদা জিয়াকে উপহার দেওয়া ‘কালো মানিক’ বিক্রি ২০ লাখ টাকায় বর্তমানে ময়মনসিংহ সার্কিট হাউস পশুর হাট-এ তোলা হয়েছে ‘কমিশনার’-কে। বিশাল আকৃতির এই ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ৬ লাখ ৮০ হাজার টাকা।