দৈনিক সংবাদ দিগন্ত

আলীকদমে কবরস্থানের পাহাড় কেটে দুইটি কবর সহ মাটি বিক্রির অভিযোগ

আলীকদমে কবরস্থানের পাহাড় কেটে দুইটি কবর সহ মাটি  বিক্রির অভিযোগ, লামা উপজেলার চৈক্ষ্যৎ ইউনিয়নের তারাবুনিয়া ৪নং ওয়ার্ড এলাকায় কবরস্থানের পাহাড় কেটে রাতের আঁধারে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।আরও পড়ুন, ঈদুল আযহা উপলক্ষে গঙ্গাচড়ায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধনস্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম, যিনি মসজিদ কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন, তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে কবরস্থানের পাহাড় কাটা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, রাতে পাহাড়ের মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এতে কবরস্থানের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।আরও পড়ুন, প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ : ঈদ-উল- আজহার জামাত সকাল ৯টায়এলাকাবাসীর দাবি, পাহাড় কাটার ফলে ইতোমধ্যে দুটি কবর মাটির সাথে বিলীন হয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মৃত ব্যক্তিদের প্রতি চরম অসম্মান বলে মন্তব্য করেন।আরও পড়ুন, কসবায় ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত ৭৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণস্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, কবরস্থান রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আলীকদমে কবরস্থানের পাহাড় কেটে দুইটি কবর সহ মাটি  বিক্রির অভিযোগ