শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন মির্জা আব্বাস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।আরো পড়ুন , আসন্ন জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান দিনগত রাতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা আব্বাসের সঙ্গে বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।