নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং দায়মুক্তির সংস্কৃতি বন্ধের আহ্বানে খাগড়াছড়িতে মানববন্ধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উদযাপন কমিটি, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে সকাল ৯টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ইনস্টিটিউটের হলরুমে ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করুন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।আরও পড়ুন,জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনাসেমিনারে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিটির নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং, আলো এনজিও (অ্যাসিস্ট্যান্স ফর দ্য লাইভলিহুড অব দ্য অরিজিন্স)-এর নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার (টিইউএস) নির্বাহী পরিচালক রিপন চাকমা, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিত চাকমা, খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পি.পি.) অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, কাবিদাং-এর নির্বাহী পরিচালক এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উদযাপন কমিটির সদস্য লালসা চাকমা এবং আলাম-এর সভানেত্রী এবং এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উদযাপন কমিটির সদস্য নমিতা চাকমাসহ নারী অধিকার ও উন্নয়ন সংশ্লিষ্ট ব্যক্তিরা।আরও পড়ুন,লালমনিরহাটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পুরুষদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সহিংসতার শিকার নারীদের সুরক্ষা, প্রয়োজনীয় সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। মানববন্ধন ও সেমিনারে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কার্যকর পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং দায়মুক্তির সংস্কৃতি বন্ধের আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উদযাপন কমিটি, খাগড়াছড়ি পার্বত্য জেলা এ কর্মসূচির আয়োজন করে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।