দৈনিক সংবাদ দিগন্ত

ভাই-মাকে নিয়ে ‘চক্র’, গ্রেফতার টিকটকার প্রিয়া

আলোচিত কন্টেন্ট তৈরিকারী এবং টিকটকার প্রিয়া খান (২২ বছর বয়সী), তার মা হাফসা আখতার (৪২ বছর বয়সী) এবং ভাই স্বাধীন মিয়া (২৮ বছর বয়সী) কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (৩রা এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।আরও পড়ুন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল-ড্রাম্পার সংঘর্ষে দুই কিশোর নিহতরাত ১টার দিকে থানায় নিয়ে আসার পর অনেক মানুষ তাদের দেখতে থানায় জড়ো হয় এবং তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে। এ সময় উপস্থিত জনতা এবং এলাকাবাসী বলেন, মেয়ে প্রিয়া তার মা ও ভাইয়ের মাধ্যমে উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে ৪২টি এরকম অভিযোগ রয়েছে।  কয়েকজন তার করা ধর্ষণ মামলায় বর্তমানে জেলে আছেন। পুলিশ জানায়, তারা একের পর এক বাড়ি বদল করে, নিজেদের কাস্টমার বানিয়ে যৌন সম্পর্কের পর তাদের ধর্ষণ মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করাই তাদের কাজ ছিল। আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়ার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও নারী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করার সাহস পেত না।আরও পড়ুন, রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসের সন্ধ্যা ৬টার পর সব শো সাময়িকভাবে বন্ধতিনি বলেন, নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট থানার মামলার একজন আইও গ্রেফতারদের তাদের হেফাজতে নিতে আশুলিয়া থানায় এসেছেন। এ সময় অনেক লোকের ভিড় থেকে তাদের থানার গাড়িতে উঠাতে বেশ বেগ পেতে হয়। আকপাড়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন,  আকপাড়া থানার একটি মামলায় প্রিয়া খানসহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটির বাদী তমা আক্তার। তার বাড়ি নেত্রকোনা জেলার আকপাড়া এলাকায়। এছাড়াও ওই থানায় প্রিয়া খান, তার ভাই ও মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

ভাই-মাকে নিয়ে ‘চক্র’, গ্রেফতার টিকটকার প্রিয়া