দৈনিক সংবাদ দিগন্ত

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা বাণিজ্যমন্ত্রীর, বাজারে ‘জিম্মি’ হতে দেবে না সরকার

দেশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে কঠোর অবস্থানে সরকার—এমনটাই জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কোনোভাবেই ছাড় দেবে না।মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাদের হাতে দেশের সাধারণ মানুষকে জিম্মি হতে দেওয়া হবে না।তিনি বলেন, জ্বালানির দাম বাড়লেও তার প্রভাব খাদ্যপণ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে না। তবে মূল্যস্ফীতির চাপ যাতে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে, সেজন্য সরকার সক্রিয়ভাবে হস্তক্ষেপ করবে।বাণিজ্যমন্ত্রী আরও জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো জোরদার করা হচ্ছে। টিসিবির মাধ্যমে কম দামে পণ্য বিক্রি, ঈদে ট্রাক সেল, এবং ফ্যামিলি কার্ডের আওতা বাড়ানোর উদ্যোগ চলছে।তিনি বলেন, বর্তমানে আমদানি পণ্যের মজুত সন্তোষজনক আরো পড়ুন , নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, আদা-রসুনসহ ৬ পণ্যের দাম ঊর্ধ্বমুখীপর্যায়ে রয়েছে, ফলে বাজারে বড় ধরনের সংকটের আশঙ্কা নেই।তবে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন মন্ত্রী।এসময় বাজার ব্যবস্থাপনায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা বাণিজ্যমন্ত্রীর, বাজারে ‘জিম্মি’ হতে দেবে না সরকার