মাদারীপুরে অভিযান চালিয়ে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে মাদারীপুর সদরের সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম শারজিলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।আরো পড়ুন , শিক্ষার্থীদের ব্যবহার করে নির্বাচনী প্রচারণা, মাদ্রাসা শিক্ষকের জরিমানামাদারীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম শারজিল জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে সদর উপজেলার বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার নিজবাড়ির বাগান ও আশপাশে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুদ রেখেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইদ্রিস হাওলাদার ও তার সঙ্গীয় লোকজন। পরে তার বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে ৪০টি ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, ৪টি চাপাতি, ৩টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। অভিযুক্ত পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান সেনাবাহিনীর কর্মকর্তারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।