নতুন ওয়েব ফিল্মে সাফা কবির
চরকি অরিজিনালের নতুন ফিল্ম ‘চা গরম’-এর অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। এতে চা বাগানের ভেতরের জীবন ও শ্রমিকদের দৈনন্দিন সংগ্রাম উঠে আসবে। পরিচালক শঙ্খ দাশগুপ্ত জানান, বাংলাদেশের চা বাগান সাধারণত ব্যাকড্রপ হিসেবে ব্যবহার হয়, কিন্তু এবার তিনি ভেতরের জীবন তুলে ধরার চেষ্টা করেছেন।আরো পড়ুন , গ্ল্যামারাস লুকে জয়াফিল্মে সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ ও সারাহ জাবিন অদিতি অভিনয় করেছেন। সাফা কবির বলেন, “শঙ্খ দাশগুপ্ত সবসময় ভিন্নধর্মী গল্প বলেন। ‘চা গরম’-এর গল্পও আমার কাছে শক্তিশালী ও সমাজের এমন দিক তুলে ধরে, যেটা আমরা অনেক সময় দেখি না।”‘চা গরম’ ফিল্মটি চরকিতে বৈশাখকে কেন্দ্র করে ১৪ এপ্রিল মুক্তি পাবে।