দৈনিক সংবাদ দিগন্ত

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে নিয়োগ পেলেন ওয়াহেদুজ্জামান

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদার। গত বৃহস্পতিবার হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে ২০০১ সালে যোগদান করেন ওয়াহেদুজ্জামান সরদার। তিনি ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ।আরো পড়ুন , রাজধানীতে এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিক বৃদ্ধিগবেষণা বিভাগে কর্মরত থাকাকালীন অভ্যন্তরীন অর্থনীতি উপ-বিভাগ ও ইসলামী অর্থনীতি উপ-বিভাগে কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি এবং ইসলামি ব্যাংকিং বিষয়ে কাজ করেন।এরপর ২০০৫ সালে তিনি মনিটারি পলিসি ডিপার্টমেন্টে বদলী হন। দীর্ঘ ১৮ বছর তিনি ওপেন মার্কেট অপারেশন ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড এ্যানালাইসিস উইং এ কাজ করেছেন। এছাড়া অর্থনীতি ও ফাইন্যান্সের বিভিন্ন বিষয় তথা জিডিপি, মুদ্রানীতি, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, রেমিট্যান্স, ইসলামী অর্থনীতি, ক্ষুদ্রঋণ, কৃষি ঋণ, মোবাইল ব্যাংকিং বিষয়ে তার ১৫টি প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে নিয়োগ পেলেন ওয়াহেদুজ্জামান