দৈনিক সংবাদ দিগন্ত

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স - সোনারগাঁয়ে ওসি মহিবুল্লাহ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুচর টিটির বাড়ি এলাকায় মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আ. হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ। আরও পড়ুন, চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ নিতে চালকদের ভিড় ভোগান্তি চরমেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা ফিডের পরিচালক বাবু মিয়া, সোনারগাঁ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রিফাত, তালতলা তদন্ত কেন্দ্রের এসআই সেলিম মিয়া এবং এএসআই রিফাত হোসেন।এছাড়া সভায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আরও পড়ুন, মাদকাসক্ত যুবক আত্মহত্যা, বাড়ির পাশে বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধারসভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মহিবুল্লাহ বলেন, মাদক, জুয়া ও ইভটিজিং সমাজের জন্য মারাত্মক ব্যাধি। এসব অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, যুবসমাজকে এসব অপরাধ থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। সভায় বক্তারা মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং একটি নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ । 

 মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স - সোনারগাঁয়ে ওসি মহিবুল্লাহ