দৈনিক সংবাদ দিগন্ত

চাঁদাবাজসিহ যেকোনো অনিয়ম রোদে ওয়েবসাইট খুলছেন এমপি আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুরের রায়পু‌রে চাঁদাবাজি, সালিশ বাণিজ্য বা যে কোনো অনিয়ম রো‌ধে অ‌ভি‌যোগ জানা‌নোর ও‌য়েবসাইট খু‌লে‌ছেন লক্ষ্মীপুর ২ আস‌নের নব‌নির্বা‌চিত এম‌পি আবুল খা‌য়ের ভূঁইয়া। তি‌নি তাঁর ফেসবুক টাইমলাইনে লি‌খেন:রায়পু‌রে চাঁদাবাজি, সালিশ বাণিজ্য বা যে কোনো অনিয়ম রো‌ধে অ‌ভি‌যোগ জানা‌নোর ও‌য়েবসাইট খু‌লে‌ছেন রায়পু‌রের নব‌নির্বা‌চিত এম‌পি আবুল খা‌য়ের ভূঁইয়া।তি‌নি ফেসবু‌কে লি‌খেন:আসসালামু আলাইকুম / আদাব!আমাদের দলীয় বা ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি, সালিশ বাণিজ্য বা যে কোনো অনিয়ম করে থাকে—অথবা এ সংক্রান্ত কোনো অভিযোগ থেকে থাকে—তাহলে অনুগ্রহ করে নিচের ফর্মের মাধ্যমে জানাতে পারেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুততম ব্যবস্থা গ্রহণ করব, ইনশাআল্লাহ।ইতোমধ্যে এই ফর্মের মাধ্যমে মোট ১৮টি অভিযোগ/বার্তা পেয়েছি এবং সেগুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।এই প্ল্যাটফর্মে আপনি চাইলে আপনার ব্যক্তিগত তথ্য গোপন রাখতে পারবেন। পাশাপাশি প্রমাণস্বরূপ ছবি, ডকুমেন্ট বা অন্যান্য ফাইল সংযুক্ত করারও সুযোগ রয়েছে।আবুল খায়ের ভূঁইয়ানির্বাচিত সংসদ সদস্য, লক্ষ্মীপুর

চাঁদাবাজসিহ যেকোনো অনিয়ম রোদে ওয়েবসাইট খুলছেন এমপি আবুল খায়ের ভূঁইয়া