দৈনিক সংবাদ দিগন্ত

ওমান সাগরে তেলবাহী জাহাজ জব্দ করল ইরান

ওমান সাগরে সামুদ্রিক আইন লঙ্ঘন এবং তেল রপ্তানিতে বিঘ্ন ঘটানোর অভিযোগে ‘ওশান কোই’ নামের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান-এর নৌবাহিনী। আরও পড়ুন, হরমুজ প্রণালী সংকটে চাপে যুক্তরাষ্ট্র, সমঝোতার পথ খুঁজছেন ট্রাম্পশুক্রবার ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের রেজোলিউশন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী বিশেষ অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়েছে।আরও পড়ুন, নারী সেজে রাতে রাস্তায় দাঁড়ালেন পুলিশ কমিশনার, সামনে এলো ভয়াবহ বাস্তবতাইরানের দাবি, আটক জাহাজটি ইরানি তেলের একটি চালান বহন করছিল এবং আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে দেশটির জাতীয় স্বার্থ ও তেল রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছিল। অভিযানের পর ইরানি নৌবাহিনীর কমান্ডো ও মেরিন সদস্যরা জাহাজটিকে দক্ষিণ উপকূলে নিয়ে যায়। পরে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য এটি বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।আরও পড়ুন, কলকাতা-দিল্লি ফ্লাইটে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে স্লোগান ‘তৃণমূল চোর’এ ঘটনায় ইরান কঠোর অবস্থানের বার্তাও দিয়েছে। দেশটির নৌবাহিনী জানিয়েছে, জাতীয় স্বার্থ ও সম্পদ রক্ষায় তারা কোনো ধরনের আপস করবে না এবং যেকোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে। এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কৌশলগত হরমুজ প্রণালি এলাকায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। বিশেষ করে শত্রুপক্ষ ও তাদের সহযোগী দেশগুলোর জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ওমান সাগরে তেলবাহী জাহাজ জব্দ করল ইরান